+91-8918-274-939 ambedkarcharitabletrust2017@gmail.com Login | Register

মেগা অঙ্কন প্রতিযোগিতা ‘২০২৬ তারিখ :- ১৪ ই এপ্রিল ‘২৬ মঙ্গলবার, রিপোর্টিং – সকাল-৯ টায়। মেধা অন্বেষনের আরও একটি উদ্যোগ। দূরবর্তী এলাকার প্রতিযোগী অঙ্কন প্রতিযোগীতা ‘২০২৬ এ অংশগ্রহণ করতে চাইলে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করুন। এরপরে ওয়েবসাইট QR কোডের মাধ্যমে ৫০ টাকা এন্ট্রি ফী প্রদান করুন। অবশেষে ফর্মের পিডিফ / স্ক্যান কপি এবং পেমেন্টের স্ক্রিন সট আমাদের হোয়াটস্যাপ করুন। অতি সহজেই প্রতিযোগীর নাম নথীভুক্ত হয়ে যাবে। হোয়াটস্যাপ নম্বর – ৭৭৯৭০৯২৯৮৯ এবং ৮৯১৮৮৪৭২৫৪ সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের মেধা অন্বেষণ মিশনকে স্বার্থক করে তুলবে। অমল কান্তি বিশ্বাস, চেয়ারম্যান। দূরভাস -৭৭৯৭০৯২৯৮৯

ফর্ম ডাউনলোড লিংক 


স্বাস্থ্য শিবির – স্বেচ্ছায় রক্তদান

প্রতি বছরের মত এবছরও ৬ ই ডিসেম্বর’২০২৩ ডঃ ভীমরাও আম্বেদকরের মহাপরিনিব্বাণ দিবসে নদীয়া জেলার শিমুরালিতে, শিমুরালি আম্বেদকর ভবনে, ডঃ বি আর আম্বেদকর সোশাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং শিমুরালি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান, চক্ষু পরীক্ষা ও অপারেশন, লিপিড প্রোফাইল, ইসিজি, ডায়াবেটিস ও অন্যান্য পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও সচেনতা শিবির। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বহু সংখ্যক প্রান্তিক মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন, কালেজপাড়া দুর্গামন্দির কমিটি সহযোগিতাযর হাত বাড়িয়ে দেন, কল্যানী জে এন এম মেডিক্যাল কলেজ এন্ড হস্পিটালের ব্লাড ব্যাঙ্ক ইউনিট, রাণাঘাট লায়ন্স ক্লাব, নদীয়া জেলা ডেন্টাল এসোসিয়েশন, প্যাথোলজী টিম এবং স্থানীয় সমাজসেবী চিকিৎসকগণ এই স্বাস্থ্য পরিষেবা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। আমাদের লক্ষ্য উৎকর্ষ শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, জীবিকা, সমাজ সচেনতা শিবির এবং নানাবিধ সমাজকল্যাণ কাজের মাধ্যমে প্রান্তিক মানুষকে জাগরূপ করা ও সহায়তা প্রদান, ডঃ ভীমরাও আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শিক্ষাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি। বহু শিক্ষানুরাগী সুধীজনের আর্থিক সহায়তায় বর্তমানে চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ…


 

 

১৪ই এপ্রিল ১৩৬ তম আম্বেদকর জয়ন্তী

আজ ১৪ই এপ্রিল ১৩৬ তম আম্বেদকর জয়ন্তীতে নদীয়া শিমুরালি আম্বেদকর ভবনে, অনুষ্ঠানে শিশু প্রতিভার বিকাশের লক্ষ্য নিয়ে অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও বি আর আম্বেদকর উৎকর্ষ কোচিং সেন্টারের ছাত্র…

মেধা অন্বেষণ 2025 প্রতিযোগিতা

২০২৫ এর ২১শে ডিসেম্বর এবছরের মেধা অন্বেষণ পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে, সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবক দের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে, পরীক্ষার মুহূর্ত গুলি দেওয়া হলো

৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৬শে জানুয়ারি’২৫, রবিবার, সন্ধ্যায়, নদীয়া জেলার শিমুরালি শচিনন্দন কলেজ অফ এডুকেশনের সুষজ্জিত অডিটোরিয়মে ড: বিআর আম্বেদকর সোসাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টে এবং শিমুরালি আম্বেদকর ভবনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান…

১৬৪ তম জন্ম তিথি স্মরণে ২৫ শে বৈশাখশিমুরালি আম্বেদকর ভবনে প্রভাতী রবীন্দ্র জয়ন্তী

১৬৪ তম জন্ম তিথি স্মরণে ২৫ শে বৈশাখ, ৮ ই মে, বুধবার, নদিয়ার শিমুরালি আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হয় প্রভাতী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান I ডঃ বিআর আম্বেদকর উৎকর্ষ কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী,…