মেধা অন্বেষণ পরিক্ষাত্রীদের সুবিধার জন্যে আম্বেদকার এর একটি প্রবন্ধ দেওয়া হলো
প্রবন্ধটির পিডিএফ ডাউনলোড করতে এই লেখায় ক্লিক বা টাচ করুন (10MB)

চতুর্থ বার্ষিক মেগা মেধা অন্বেষণ প্রতিযোগিতা’২০২৫
*পরিচালনায় : ড: বিআর আম্বেদকর সোশাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট। শিমুরালি আম্বেদকর ভবন, নদীয়া ।
তারিখ:- ২১ শেডিসেম্বর’২০২৫ রবিবার।
আবেদন কিভাবে করতে হবে :– অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। ওয়েবসাইটে গাইডলাইন দেওয়া হবে। (অনলাইনে যারা ফর্ম ফিলাপ করতে পারবে না তারা অতিরিক্ত ২০ টাকা অর্থাৎ ৫০+২০=৭০ টাকা ও ফর্ম জমা দিলে আমরা অনলাইনে ফর্ম ফিলাপ করে দিতে পারি)। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১০ ই ডিসেম্বর ‘২০২৫ এবং অফলাইনে আবেদন করার শেষ তারিখ ৩০ শে নভেম্বর’২৫।
এতদ্বারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক /শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাদের জানানো যাচ্ছে যে, আগামী ২১ শে ডিসেম্বর ‘২০২৫, রবিবার, চতুর্থ বার্ষিক মেধা অন্বেষণ’২৫ প্রতিয়গিতা অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে সকলের জানার জন্য কয়েকটি জরুরি বিষয় উল্লেখ করা হলো:-
(১) কারা আবেদন করতে পারবে:– পশ্চিমবঙ্গ সরকার বা সরকার অনুমোদিত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত বাংলা মাধ্যমের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রিরাই আবেন করতে পারবে।
(২) পরীক্ষার বিষয়:– শ্রেণী অনুযায়ী পাঠ্য বিষয়- যেমন অঙ্ক, ইংরাজী, বাংলা, পরিবেশ বিদ্যা এবং ভারত রত্ন ড: বিআর আম্বেদকরের জীবনী ।
(৩) কত নম্বরের উপর পরীক্ষা হবে:– প্রতি শ্রেণীর জন্য ৫ টি বিষয়ের উপর সর্বমোট যথাক্রমে তৃতীয় শ্রেণীর জন্য ৫০, চতুর্থ শ্রেণীর জন্য ৭০ এবং পঞ্চম শ্রেণীর জন্য ৮০ নম্বরের মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের (MCQ ) প্রশ্ন থাকবে। উত্তরপত্রেই টিক মার্ক দিতে হবে।
(৪) OMR সিটে পরীক্ষা হবে কিনা:– না, অনেকের অনুরোধে এবছর OMR সিটে পরীক্ষা হবে না।
(৫) পরীক্ষর জন্য নির্ধারিত সময় সীমা:– সর্বমোট ২ ঘন্টা।
(৬) পরীক্ষার হলে কি কি আনতে হবে:– ডট পেন, হার্ড বোর্ড এবং নিজের, প্রধান শিক্ষকের সাক্ষর এবং ফটো সহ এডমিট কার্ড।
(৭) রিপোর্টিং টাইম: – পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে, বিএড কলেজের বিপরীতে শিমুরালি আম্বেদকর ভবনে রিপোর্ট করতে হবে। পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এডমিট কার্ডে ভেনু সহ শ্রেণী ভিত্তিক সময়সূচী উল্লেখ থাকবে।
(৮) পরীক্ষার ভেনু / স্থান:– এডমিট কার্ডে উল্লেখ থাকবে।
শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন (বালিকা) / শিমুরালি বি এড কলেজ অথবা শিমুরালি আম্বেদকর ভবন।
(৯) স্মারক ও শংসাপত্র বিতরণের তারিখ:– ২৬ শে জানুয়ারি’২০২৬, সোমবার সন্ধ্যায় । বিজয়ী প্রতিয়োগীদের এডমিট কার্ড ও ফটো আইডি সহ নির্ধারিত সময়ে বি এড কলেজের অডিটোরিয়ামে উপস্থিত হতে হবে। বিস্তারিত তথ্য প্রধান শিক্ষক / শিক্ষিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
(১০) ড্রেস কোড:– পরীক্ষার হলে বা স্মরক গ্রহণের সময় স্কুল ড্রেস পরে আসতে হবে।
(১১) পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় জানার জন্য আমাদের ওয়েবসাইট ফল করুন। www.ambedkarcharitabletrust.in
(১২) অনলাইনে আবেদন করার তারিখ:- ১৫ ই নভেম্বর’২৫ থেকে ১০ ই ডিসেম্বর ‘২৫ । আবেদনের পরে আমাদের অফিস থেকে এডমিট কার্ড প্রিন্ট করা হবে এবং স্কুলে পৌঁছে দেওয়া হবে। এডমিট কার্ড কিভাবে পাবেন সে বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে।
(১৩) পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ:– ৩০ শে ডিসেম্বর’২০২৫। বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন। ওয়েবসাইটে মেধা অন্বেষণ’২৫ এর ফলাফল এবং স্মারক প্রাপকদের তালিকা আপলোড করা হবে।
(১৪) সহজ ও সরল পদ্ধতিতে আবেদন:– অতি সহজেই মোবাইলে বা ডেস্কটপ ও ল্যাপ টপের মাধ্যমে আবেদন করা যাবে।
(১৫) হেল্প ডেস্ক:– প্রতিয়োগীদের সহায়তার প্রয়োজনে নিচের হেল্প ডেস্ক নম্বরে ফোন করুন। ৮৯১৮৮৪৭২৫৪, ৮৭৯৮১৩৮৯২৬, ৯৬৪১৪৯৯৯৯৩, ৭৭৯৭০৯২৯৮৯ এবং ৮৯২৬৩৫৩৯৪০, ব্যস্ততার কারনে ততক্ষনাৎ উত্তর দেওয়া সম্ভব না হলে হোয়াটসঅ্যাপে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা পোস্ট করাই শ্রেয়।
(১৬) জরুরী নির্দেশিকা – অতি জরুরী নির্দেশিকার জন্য নিয়মিত ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।
শ্রী সৈকত হালদার। কন্ট্রোলার অফ এক্সামিনেশন।
দূরভাস : ৮৭৯৮১৩৮৯২৬, ৯৪৭৭৩৩১৭৭০ অমল কান্তি বিশ্বাস, চেয়ারম্যান -৭৭৯৭০৯২৯৮৯
হেল্প লাইন নাম্বার – ৮৭৯৮১৩৮৯২৬
Download Sample question paper CLASS III
Download Sample question paper CLASS IV
Download Sample question paper CLASS V
লিখিত বিবরণ
1. পরীক্ষার্থীর নাম ইংরেজিতে লিখতে হবে
2. পরীক্ষার্থীর লিঙ্গ বেছে নিতে হবে
3. পরীক্ষার্থীর পিতা মাতা বা অন্য অভিভাবকের নাম ইংরেজিতে লিখতে হবে
4. পরীক্ষার্থীর ঠিকানা লিখতে হবে
5. পরীক্ষার্থীর শ্রেণী বেছে নিতে হবে
6. পরীক্ষার্থীর বর্গ বেছে নিতে হবে
7. পরীক্ষার্থীর অভিভাবক এর ফোন/হোয়াটস্যাপ নম্বর লিখতে হবে
8. পরীক্ষার্থীর নিজের পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে
9. পরীক্ষার্থীর নিজের স্কুল এর নাম লিখতে হবে
10. আধার কার্ড এর ছবি তুলে আপলোড করতে হবে
—————————————
টাকা পাঠানোর নিয়ম
1. ফর্ম ফিল আপ করার আগেই গুগলে পে বা ফোন পে বা পেটিএম দ্বারা ৫০ টাকা 74780-99372 নম্বরে অথবা QR কোড স্ক্যান করে টাকা পাঠিয়ে পাঠিয়ে, স্ক্রিন শট নিয়ে রাখতে হবে
2. এর পর স্ক্রিন শট দেখে ফর্ম এ পেমেন্ট আইডি লিখে টাকা পাঠানোর তারিখ বেছে নিতে হবে
3. টাকা পাঠানোর স্ক্রিন শট টি আপলোড করতে হবে
4. এর পর সব বানান ও নম্বর সব আরেকবার দেখে নিয়ে ভুল থাকলে সেটা ঠিক করে . . . সাবমিট বোতাম এ ক্লিক করলেই এডমিট জেনারেট হয়ে যাবে
5. সেটিকে নিচে প্রিন্ট অপশন এ ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে
6. এর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর থেকে এডমিট টি সাক্ষর ও স্ট্যাম্প করিয়ে নিলে তবেই পরীক্ষার হল এ ঢুকতে পারা যাবে

কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে তার লিখিত বিবরণ দেওয়া হলো এবং তার সহযোগী একটি পূর্বকালীন ভিডিও দেওয়া হলো
*** এই ভিডিও টি আগের ভিডিও হলেও এই বছর ও একই পদ্ধতিতে অনলাইন এ ফর্ম ফিলাপ হবে
অনলাইনে ফর্ম ফিলাপ করতে নিচের লিংকে যান

