
মেগা অঙ্কন প্রতিযোগিতা ‘২০২৬ তারিখ :- ১৪ ই এপ্রিল ‘২৬ মঙ্গলবার, রিপোর্টিং – সকাল-৯ টায়। মেধা অন্বেষনের আরও একটি উদ্যোগ। দূরবর্তী এলাকার প্রতিযোগী অঙ্কন প্রতিযোগীতা ‘২০২৬ এ অংশগ্রহণ করতে চাইলে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করুন। এরপরে ওয়েবসাইট QR কোডের মাধ্যমে ৫০ টাকা এন্ট্রি ফী প্রদান করুন। অবশেষে ফর্মের পিডিফ / স্ক্যান কপি এবং পেমেন্টের স্ক্রিন সট আমাদের হোয়াটস্যাপ করুন। অতি সহজেই প্রতিযোগীর নাম নথীভুক্ত হয়ে যাবে। হোয়াটস্যাপ নম্বর – ৭৭৯৭০৯২৯৮৯ এবং ৮৯১৮৮৪৭২৫৪ সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের মেধা অন্বেষণ মিশনকে স্বার্থক করে তুলবে। অমল কান্তি বিশ্বাস, চেয়ারম্যান। দূরভাস -৭৭৯৭০৯২৯৮৯
ফর্ম ডাউনলোড লিংক

১৪ ই এপ্রিল’২০২৪, রবিবার, বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের ১৩৪ তম জন্ম তিথি স্মরণে, নদীয়া জেলার শিমুরালি আম্বেদকর ভবনের সুসজ্জিত সেমিনার হলে পালিত হলো আম্বেদকর জয়ন্তী I অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা উত্তোলন ও বাবাসাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় I এই পর্বটি পরিচালনা করেন আম্বেদকর ভবনের শিক্ষা বিভাগের তরুণ শিক্ষক/শিক্ষিকারা I বিশ্বরত্ন ডঃ ভীমরাও আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই পতাকা উত্তোলন পর্বটি তাঁদের দ্বারাই পরিচালিত হয় I এর পর, আম্বেদকর ভবনের চতুর্থ তলায় সেমিনার হলের সুসজ্জিত মঞ্চে অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভসূচনা হয় I ডঃ বিআর আম্বেদকর উৎকর্ষ কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের অমূল্য বাণীগুলি অতি সুন্দরভাবে পাঠ করে শোনায় ও তার যথাযথ বিশ্লেষণ করে বাবাসাহেবকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, এটি উপস্থিত শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে I অতিথিগণ একে একে বাবাসাহেব বিশ্বরত্ন ডঃ ভীমরাও আম্বেদকরের সংঘর্ষময় জীবনী তুলে ধরে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন…ডঃ ভীমরাও আম্বেদকরের ১৩৪ তম জন্ম তিথি উদযাপন (২০২৪)
আজ ১৪ই এপ্রিল ১৩৬ তম আম্বেদকর জয়ন্তীতে নদীয়া শিমুরালি আম্বেদকর ভবনে, অনুষ্ঠানে শিশু প্রতিভার বিকাশের লক্ষ্য নিয়ে অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও বি আর আম্বেদকর উৎকর্ষ কোচিং সেন্টারের ছাত্র… ২০২৫ এর ২১শে ডিসেম্বর এবছরের মেধা অন্বেষণ পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে, সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবক দের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে, পরীক্ষার মুহূর্ত গুলি দেওয়া হলো ২৬শে জানুয়ারি’২৫, রবিবার, সন্ধ্যায়, নদীয়া জেলার শিমুরালি শচিনন্দন কলেজ অফ এডুকেশনের সুষজ্জিত অডিটোরিয়মে ড: বিআর আম্বেদকর সোসাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টে এবং শিমুরালি আম্বেদকর ভবনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান… Medha Anweshon 2024 Sectional photograph of Talent Hunt’2024 for class IV students held at Simurali Upendra Bidyabhaban for Girls (HS), organized by Dr BR Ambedkar Social Welfare Charitable Trust, Simurali… ১৬৪ তম জন্ম তিথি স্মরণে ২৫ শে বৈশাখ, ৮ ই মে, বুধবার, নদিয়ার শিমুরালি আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হয় প্রভাতী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান I ডঃ বিআর আম্বেদকর উৎকর্ষ কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী,…১৪ই এপ্রিল ১৩৬ তম আম্বেদকর জয়ন্তী
মেধা অন্বেষণ 2025 প্রতিযোগিতা
৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মেধা অন্বেষণ Talent Hunt’2024
১৬৪ তম জন্ম তিথি স্মরণে ২৫ শে বৈশাখশিমুরালি আম্বেদকর ভবনে প্রভাতী রবীন্দ্র জয়ন্তী
