+91-8918-274-939 ambedkarcharitabletrust2017@gmail.com Login | Register

২৫শে বৈশাখ, ১৪৩৩ – ৯ই মে ‘২০২৬ পালন করা হোলো ১৬৬ তম রবীন্দ্র জয়ন্তী

আজ ২৫শে বৈশাখ,১৪৩৩, ইংরাজীর ৯ই মে ‘২০২৬ শনিবার নদীয়া জেলার, চাকদহ থানার অন্তর্গত শিমুরালি আম্বেদকর ভবনে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে পালন করা হোলো ১৬৬ তম রবীন্দ্র জয়ন্তী। সকাল ৮ ঘটিকায় অতিথি বরণ, প্রদীপ প্রজ্জ্বলন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক ভারতের রূপকার, সংবিধানের জনকে বিশ্ববরেন্য বাবাসাহেব ড: ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ঐ অনুষ্ঠানে ২০২৫ সালে পাস করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৪০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে স্মারক, ড: বিআর আম্বেদকর সোশাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের নামাঙ্কিত কলম ও সংশাপত্র প্রদান করা হয়। এছাড়াও উচ্চ মাধ্যমিকে ৯৮.৪৪% নম্বর পাওয়া সেরা ছাত্র সৈকত বর্মনকে আম্বেদকর ভবনের আজীবন সদস্যা সুনীতি রানী বিশ্বাস স্মৃতি স্মারক এবং মাধ্যমিকে ৮৩.২৯% নম্বর পাওয়া সেরা ছাত্র সুদীপ্ত বিশ্বাসকে আম্বেদকর ভবনের আজীবন সদস্য ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হারান চন্দ্র বিশ্বাস স্মৃতি স্মারক পুরস্কারে সম্মানিত করা হয়। বাবা ও মায়ের স্মৃতিতে স্মারক দুটি প্রদান করেন ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অমল কান্তি বিশ্বাস মহাশয়। অঙ্কন প্রতিযোগিতা’২০২৬ এর সেরা ৩৫ জনকে স্মারক ও সংশাপত্র প্রদান করা হয়। শিমুরালির আর্ট স্কুল রেখাঙ্কন একাডেমীকে সেরা প্রতিষ্ঠান স্মারক এবং সর্বাধিক প্রতিযোগী প্রাতিষ্ঠানিক স্মারক প্রদান করা হয়। রেখাঙ্কন একাডেমির প্রশিক্ষক শ্রী সুজয় সাঁতরা মহাশয় স্মারক দুটি গ্রহণ করেন। অনুষ্ঠানটিতে আবৃত্তি, নৃত্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্ম ও মহামূল্য অবদান স্মরণে অনেক গুণীজন বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনা, প্রযোজনা, পরিচলনা এবং উপস্থাপনায় ড: বিআর আম্বেদকর উৎকর্ষ কোচিং এর শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণ প্রসংশার দাবি রাখে। পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার প্রয়াজনীয়তা বিষয়ে আজকের উপস্থাপনা একটি ব্যতিক্রমী অনবদ্য এবং সৃজনশীল প্রয়াস বলে জানালেন ড: বিআর আম্বেদকর সোশাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাষ্টের চেয়ারম্যান সম্মানীয় শ্রী অমল কান্তি বিশ্বাস মহাশয়। উৎকর্ষ কোচিং এর শিক্ষিকা এবং প্রোগ্রাম ডিরেক্টর দিশানী ম্যাডামের সঞ্চালোনা এবং শিক্ষিকা অরুনিমা ম্যাডামের স্বাগত ভাষণ সকলকে মুগ্ধ করে। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকল কৃতি ছাত্র-ছাত্রী, অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া ছাত্র-ছাত্রী, উৎকর্ষ কোচিং এর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী, উপস্থিত সকল দর্শক ও শ্রোতৃমন্ডলী দারা জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

aa